1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দীর্ঘ ১৬ বছর পর যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ বছর পর যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যশোর অফিস :

সোমবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির আয়োজনে শার্শা স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্র্য ইসলাম অমিত বলেছেন, একটি পক্ষ বলেছেন, বিএনপি সংস্কার চাই না।

বিএনপি সংস্কার চাই কি চাই না তা তারেক রহমান গত দু’বছর আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় ঘোষণা করেছেন। আজ ৫ আগস্ট এর পরবর্তীতে অনেকের মুখে বূলি ফুটেছে। সংস্কার বলতে কি বুঝায়?

আর সংস্কার কিভাবে করতে হয় বাংলাদেশীদের ভোটে অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন তাদের সেই প্রস্তুতি ছিল বলেই দু’বছর আগেই সংস্কারের কথা বলেছেন।

আজ একটি রাজনৈতিক দল মসজিদ আর জানাযায় রাজনীতি করছেন।তেমনি ভাবে শেখ হাসিনা সনাতন ধর্মীয়দের নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন।

বিএনপি কখনো মসজিদ মন্দির ধর্মীয় উপাসনালয় নিয়ে রাজনীতি করেনা। মসজিদ মন্দির রাজনীতি করার জায়গাও নয়। তাই মসজিদ মন্দির কে সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে।

এ সময় তিনি আরো বলেন,নির্বাচনে বিজয়ী হতে হলে আমাদের সকলকে একত্রিত থাকতে হবে। তাই সকলকে একত্রে থাকার আহ্বান জানান।

দ্বি বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ,যশোর জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ,

কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলনটি সঞ্চালন করেন শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির।সম্মেলনে উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য আবুল হাসান জহিরকে সভাপতি ও নূরুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ।

এ সময় জেলা,উপজেলা,পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews