যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রাজ্জাক মারা গেছেন। শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে চটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১ টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। এদিকে, রোববার রাত সাতটায় তার লাশ আনা হয় যশোর জেলা জজ আদালত চত্তরে।
আদালত প্রাঙ্গনে জানাজা শেষে শার্শা নিজগ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জেলা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় আরও অংশ নেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সালেহুজ্জামান, তসলিম আরিফ, জাকির হোসেন টিপু, যুগ্ম জেলা ও দায়রা জজ খাইরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জজ আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু,
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম.এ গফুর, সাবেক পিপি এম ইদ্রিস আলী প্রমুখ।

Leave a Reply