পরিচিত সুবাদে ইজিবাইক মালিকের ইজিবাইক চালানোর কথা বলে নিয়ে যেয়ে বিক্রি করার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।
এরা হচ্ছে,যশোর শহরের নিউ বেজপাড়া এলাকার নুর ইসলামের ছেলে সুমন ইসলাম, মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত শেখ আকতার হোসেনের ছেলে শেখ মাসুদ রানা,
যশোর সদর উপজেলার কচুয়া (নতুন বাজার) এলাকার মৃত রুস্তম আলীর ছেলে রেজাউল ইসলাম ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার ২ ফেব্রুয়ারী কোতয়ালি থানায় প্রতারণা আইনে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের আকরাম বিশ^াসের ছেলে আমিনুর ইসলাম।

Leave a Reply