1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোয়াখালীর চাটখিলে চুরি করতে গিয়ে গাড়ি ও স্মার্টফোন রেখে পালিয়েছে চোরচক্রের সদস্যরা

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে চুরি করতে গিয়ে গাড়ি ও স্মার্টফোন রেখে পালিয়েছে চোরচক্রের সদস্যরা

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।চুরি হওয়া ‘তাজুল ইসলাম ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকানটির মালিক মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদপুর গ্রামের ইয়াসিন বেপারি বাড়ির মৃত বজলুর রহমানের সন্তান।

স্থানীয়রা জানান, শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চোরচক্রের ৩ থেকে চারজন সদস্য মোহাম্মদপুর আনোয়ার আলি ইসলামিয়া আলিম মাদ্রাসার পার্শ্ববর্তী তাজুল ইসলামের দোকানে চুরি করতে যায়।

দোকানের সাঁটারের তালা কেটে সাঁটার খোলার শব্দ শুনে দোকানের পাশের মাদ্রাসায় অবস্থান করা তাজুলের ভাগিনা তার মামাকে মোবাইলে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করে। এরপর তাজুল ঘর থেকে বের হয়ে চোর চোর বলে চিৎকার করে দোকানের দিকে যায়।

এ সময় চোরচক্রের দুজন সদস্য দৌড়ে পালিয়ে গেলেও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে তাজুল ইসলাম। ধস্তাধস্তি করে একপর্যায় আটক হওয়া চোরচক্রের সদস্য সিএনজিচালিত অটোরিকশাটি রেখে তাজুলের হাত থেকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার পর সিএনজির ভেতর একটি স্মার্টফোন ও একটি বোল্ট কাটার পাওয়া যায়। পালিয়ে যাওয়ার আগে চোর চক্রের সদস্যরা দোকানের ক্যাশের তালা ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও দোকানে থাকা সিগারেটের কার্টন নিয়ে যায়।

শনিবার দুপুরে স্থানীয় চাটখিল থানা পুলিশ সিএনজিচালিত অটোরিকশা, স্মার্টফোন, বোল্ট কাটার উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এক চোরকে আটকালেও আমি একা হওয়ায় তাকে ধরে রাখতে পারিনি। তারা গাড়ি, মোবাইল ও কাটার রেখে চলে যায়। তারা যে মোবাইলটি ফেলে গেছে,

অন্য মোবাইল থেকে সেখানে ফোন দিয়ে আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে মিটমাট করে ফেলারও প্রস্তাব দিয়েছে। আমি আমার চুরি হওয়ার টাকা ফেরত চাই। পাশাপাশি এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চোরচক্রের রেখে যাওয়া নম্বরপ্লেট বিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews