গাঁজা বিক্রির অভিযোগে যশোরে পুলিশ সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাশিমপুর গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ইউসুফ আলী নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে।
তিনি সদর উপজেলার হাশিমপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়।
ইছালী পুলিশ ক্যাম্পে পুলিশ ৩০ জানুয়ারী রাতে গোপন সূত্রে খবর পান হাশিমপুর গ্রামের ইউসুফ তার বাড়ির সামনে অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনা করছে।
উক্ত সংবাদের ভিতিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছে থাকা ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা করেন।

Leave a Reply