1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী আটক

  • শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যশোরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী আটক

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ভোট কেন্দ্রে হামলা বোমা নিক্ষেপসহ অপরাধ মূলক কর্মকান্ড ঘটানো ও জেলা বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর লুটতরাজ অগ্নিসংযোগ করার ঘটনায় পলাতক আওয়ামীলীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদেরকে দড়াটানা,বালিয়াডাঙ্গা ও পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করেন। আটক আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব্বার মোল্লার ছেলে আকরাম হোসেন ওরফে আকরাম মেম্বার,

শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আবু তালেব এর ছেলে জাহিদুর রহমান লাবু ও যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে মাজাহারুল ইসলাম।

গ্রেফতারকৃতদের উক্ত দু’টি মামলায় শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, মাজাহারুল ইসলামকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৪ আগষ্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুর,লুটতরাজ, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

কোতয়ালি থানার এসআই বায়েজীদ মোল্লা জানান, বৃহস্পতিবার ৩০ জানুয়ারী রাত সাড়ে ১১ টায় শহরের দড়াটানা মোড় এলাকা থেকে জাহিদুর রহমান লাবু ও একই দিবাগত রাত পৌনে ১২ টায় সদর উপজেলা বালিয়াডাঙ্গা বাজার থেকে আকরাম হোসেনকে গ্রেফতার করে।

এদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গা বিগত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বেলা ১১ টায় বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলা,বোমা নিক্ষেপ ও ইট পাটকেল নিক্ষেপ করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews