বাঘারপাড়ার ভিটাবল্যা আলিম মাদরাসার আলিম পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আলিম পরিক্ষার্থী-২০২২ এর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের জামদিয়া ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড সভাপতি ও ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান আলোচক,

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ জামির হোসেন মোল্যা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক ও ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব ডা. মোঃ আঃ হক মোল্যা (জিয়া)।

আরো উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সাবেক অভিভাবক মোঃ লোকমান হোসেন লাল মিয়া, এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মোঃ মকবুল হোসেন, এ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম।
তাছাড়াও উপস্থিত ছিলেন অত্র পতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবকগন, সহ সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্রশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাঃ মোঃ আব্দুল আলিম। এ বছর আলিম পরিক্ষায় অংশ গ্রহণ করছে ২৪ জন ছাত্র-ছাত্রী। দোয়ার পরিচালনা করেন অত্র শিক্ষা একাডেমির শিক্ষক মাঃ মোঃ তবিবার রহমান।


Leave a Reply