দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় বাঘারপাড়া উপজেলা মিলনায়তনে তিন দিনব্যাপী “তরুণ নেতৃত্ব বিকাশ” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়া এ প্রশিক্ষণে ৯ জন নারী ও ১১ জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক যুব সংগঠনের প্রতিনিধি এবং যুব শান্তি দূত (YPAG) এর সদস্য।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বাঘারপাড়া বীরপ্রতিক ইসহাক আলি কলেজের অধ্যক্ষ ও পিস অ্যাম্বাসেডর জনাব মো: মোস্তাক মোর্শেদ। এছাড়া, পিএফজি কোঅর্ডিনেটর জনাব ইকরামুল কবির মিঠু, পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং এক্সপার্ট উত্তম কুমার সরকার ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান ও ইয়ুথ লিডার অজয় বিশ্বাস।
৩১ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শোভন সরকার উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব হুমায়ুন কবির, সাংবাদিক প্রদিপ বিশ্বাস,
অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, দিলরুবা পারভিন ও মো: হাফিজুর রহমান। তারা যুব প্রতিনিধিদের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর অঙ্গীকার করেন। প্রশিক্ষণটি তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply