জামদিয়ায় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন
এস, এম মুসতাইনঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আওয়ামীলীগ এর কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিখিল কুমার আঢ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত। এছাড়া উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রশিদ মোল্যা,

মোঃ বকতিয়ার রহমান বিশ্বাস, ৫ নং ওয়ার্ড আঃ লীগের সাধারণ সম্পাদক বাবু বকুল কুমার বিশ্বাস, ৭ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন মোল্যা, সাবেক ইউপি সদস্য মোঃ ওলিয়ার রহমান খন্দকার,

বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মোঃ আমির আলী মোল্যা, মোঃ হামিদ আলী মোল্যা, জামদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply