1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যবসায়ীকে অধিক লাভের প্রলোভন দিয়ে ১৭লাখ টাকা নিয়ে প্রতারকরা লাপাত্তা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যশোরে ব্যবসায়ীকে অধিক লাভের প্রলোভন দিয়ে ১৭লাখ টাকা নিয়ে প্রতারকরা লাপাত্তা

যশোর অফিস :

সীমান্তবর্তী শার্শা উপজেলার উলাশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাউলের আড়ত ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে ঘড়ির ব্যবসায় অধিক লাভের প্রলোভন দিয়ে দুই প্রতারক নগদ ১৭লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় প্রতারক দু’জনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে।

আসামীরা হচ্ছে, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রংপুর গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে নুরুল ইসলাম ও গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার নিলফা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ফরিদ মোল্লার ছেলে কামরুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন।

মামলায় বাদি উল্লেখ করেন,গত ১২ জানুয়ারী উলাশী বাজারে তার চাউলের আড়তে বসে থাকা অবস্থায় দুপুর ১২ টার সময় প্রতারক নুরুল ইসলাম ও কামরুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন এসে জানায় তারা সরকারি খান খননের ঠিকাদারী পেয়েছে। তাদের সাথে ভাল মন্দ জিজ্ঞাসাবাদ করলে প্রতারকদ্বয় বাদিকে তাদের সহযোগী হিসাবে নিতে চায়।

বাদি তাদের সরলতায় বিশ^াস করে তাদের সহযোগীতা করার সম্মতি প্রকাশ করেন। এক পর্যায়ে যশোর চাঁচড়া এলাকায় প্রতারকদের ভাড়া বাড়ির মালিক জনৈক তারেক এর বাড়িতে বাদিকে নিয়ে যায়।

প্রতারকের ভাড়া বাসায় বাদি কথাবার্তা বলার এক পর্যায়ে নুরুল ইসলাম বাদিকে জানায় তারা বিদেশী ঘড়ির ব্যবসা করে এবং অজ্ঞাতনামা ১জন বাদির সাথে হিন্দি ভাষায় কথা বলে। নুরুল ইসলাম বাদিকে অধিক লাভের প্রলোভন দেখিলে বাদিকে তাদের পার্টনারশীপ ব্যবসা করার প্রস্তাব দেয় এবং ১০ পিস বিদেশী ঘড়ি বাদিকে দেখিয়ে কোরআন শরীফে হাত দিয়ে শপথ করিয়ে বিশ^াস স্থাপন করে। তখন বাদি সরল বিশ^াসে প্রতারকদের প্রস্তাবে রাজী হয়।

প্রতারক নুরুল ইসলাম ও কামরুল ইসলাম ঘড়ির ব্যবসায়ীক পার্টনার হওয়ার জন্য বাদিকে ২০লাখ টাকা দিতে বলে। বাদি তাদের কথা মতো গত ২০ জানুয়ারী সকাল ১১ টার সময় চাঁচড়া এলাকার জনৈক তারেক এর বাড়ির ২য় তলার ভাড়াটিয়া উক্ত প্রতারকদের ফ্লাটে হাজির হয়ে স্বাক্ষীদের সামনে নুরুল ইসলামকে ১২লাখ টাকা ও কামরুল ইসলামকে ৫লাখ টাকা সর্বমোট ১৭ লাখ টাকা দিয়ে বাড়িতে চলে আসে।

পরের দিন ২১ জানুয়ারী দুপুর অনুমান ১২ টার সময় প্রতারকদের ভাড়া বাসায় গিয়ে বাদি দেখেন তারা কেউ নেই। উক্ত ভাড়া বাসার ফ্লাটে তালা ঝুলছে। বাদি তখন তাদের মোবাইল ফোনে ফোন দিলে তাও বন্ধ পান।

পরে বাদি বুঝতে পারেন প্রতারকদ্বয় পরস্পর যোগসাজসে ঘড়ির ব্যবসার কথা বলে সরল বিশ^াস ভঙ্গ করে বাদির কাছ থেকে ১৭লাখ টাকা নিয়ে আত্মসাত করেন। পরে বাদি উপায়ন্তর না পেয়ে প্রতারকদের বিরুদ্ধে মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতারক কাউকে গ্রেফতার করতে পারেনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews