যশোরে অন্ধ পিতাকে মারপিট ও চাঁদাদাবির অভিযোগে ছেলে জিহাদ হোসেন প্রান্তের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার পিতা সদরের পাকদিয়া গ্রামের সাহেব আলী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
মামলার অভিযোগে জানা গেছে, সাহেব আলী ভিক্ষা করে জীবীকা নির্বাহ করেন। তার এক ছেলে এক মেয়ে। মেয়ে একটি মাদ্রাসায় পড়া লেখা করে। ছেলে প্রাপ্ত মাদকাসক্ত।
বেশ কিছুদিন ধরে ছেলে তার পিতার কাছে ২০ হাজার টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ৫ জানুয়ারি প্রান্ত বাড়িতে এসে ২০ হাজার টাকা দাবি করে গালিগালাজ ও মারপিট করে।
একপর্যায়ে ভিক্ষা করে জমানো ১৯ হাজার ৯শ’ টাকা কেনে নিয়ে যায়। বাধ্য হয়ে বাবা মামলা করেন ।

Leave a Reply