যশোরে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। একইসঙ্গে উদ্ধার করেছে নগদ পাঁচ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ার নিলফা গ্রামের মৃত ফরিদ মোল্লার ছেলে কামরুল ইসলাম ও বাগেরহাট জেলার ফকিরহাটের খাজুরা গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে শেখ নুরুল ইসলাম ।
বুধবার মধ্যরাতে ও বৃহস্পতিবার সকালে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ডিবি জানায়, গত ১২ জানুয়ারি শার্শা থানার উলশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের চাউলের আড়তে যান ওই দুই আসামি। তারা সরকারি খাল খননের ঠিকাদারী পেয়েছে প্রচার করেন।
শুধু না, যশোরের চাঁচড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে এনে বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায় আসামিরা ঘড়ির ব্যবসায় পার্টনার হিসেবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাখাওয়াতকে সাথে নিতে চান। সাখাওয়াতও রাজী হয়ে যান।
এক পর্যায় বিভিন্ন সময় ব্যবসার কথা বলে ১৭ লাখ টাকা নেন আসামিরা। এরপর হঠাৎ লাপাত্তা হয়ে যান ওই দুই আসামি। পরে সাখাওয়াত বিষয়টি ডিবিকে জানায়।
ডিবির এসআই রাজেশ দাশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক ও আত্মসাত করা টাকা উদ্ধার করে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply