যশোরে ২০ লাখ টাকা চঁাদা দাবির অভিযোগে সৎ মাকে মারপিট, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে তিন সৎ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদরের সাড়াপোল গ্রামের মৃত সৈয়দ আলী হোসেনের স্ত্রী নুরভানু বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর শহরের চাচড়া রায়পাড়ার মৃত সৈয়দ আলী হোসেনের তিন ছেলে সিফা, চঞ্চল ও বিপ্লব।
মামলার অভিযোগে জানা গেছে, তার স্বামীর মৃত্যুর পূর্বে তার নামে সাড়াপোল মৌজায় হেবা দলিলের মাধ্যমে ২০০৯ ও ২০১৪ সালের আলাদা দলিলের মাধ্যমে কিছু জমি দানপত্র করে দেন।
স্বামীর মৃত্যুর পরে তার তিন সৎ ছেলে ওই জমির দখল নিতে নানা বাধা সৃষ্টি করে। এক পর্যায় তারা ২০ লাখ টাকা চঁাদা দিলে ওই জমি দখল নিতে দিবে বলে জানান। টাকা না দেয়ায় সৎ ছেলেরা খুন জখমের ভয়ভীতি দিয়ে আসছিলে।
এরই জের ধরে গত ২৪ জানুয়ারি বিকেল ওই তিনজন তার বাড়িতে গিয়ে চঁাদার টাকা না পেয়ে তাকে মারপিট করে। একই সাথে ঘরে থাকা ৬০ হাজার টাকা ও আট আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল নিয়ে চলে যায়।

Leave a Reply