1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল দিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৬ কিশোর-কিশোরীকে রাইটস যশোরের কাছে হস্তান্তর

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বেনাপোল দিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৬ কিশোর-কিশোরীকে রাইটস যশোরের কাছে হস্তান্তর

যশোর অফিস :

ভালো চাকুরির লোভ দেখিয়ে ভারতে পাচার হয়ে যাওয়া এবং সেখানে কারাভোগ শেষে ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১০ জন কিশোর ও ৬ জন কিশোরী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের বাড়ি রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনা, বান্দরবান, ঠাকুরগাঁও ও নড়াইল জেলার।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন, নুর আমিন, কাওছার আলী, দিপু সরকার, পূজা, মিথিলা দাস, সোনিয়া খাতুন, অমৃতা ঘোষ, রাবিয়া খাতুন, নয়ন বিশ্বাস, সামাদ মোল্লা, মোমিন মোল্লা, আশিকুল ইসলাম, দেব দাস, রাশিদুল ইসলাম, তরিকুল ইসলাম ও জিয়াদ মোল্লা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর-কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌছে ও আইনী সহায়তা দিতে রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহন করবেন।

মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সিনিয়ার অফিসার তৌফিকুজ্জামান জানান, ভালো কাজের আশায় এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয় এবং সেখানে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

তারা সাজা ভোগের পরে ভারতীয় শুকন্য, কিশোলয় ও সুবায়ন শেল্টার হোম নামের তিনটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

তিনি আরো জানান, ফেরত আসাদের যশোরে নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews