দিনব্যাপি ব্র্যাক ড্রাইভিং স্কুল যশোরের উদ্যোগে হালকা মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ধর্মতলার খোলাডাঙ্গায় ব্র্যাক লার্ণিং সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: আলফাজ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, আরডিএ এবং উপ-প্রকল্প পরিচালক, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ড. মোহাম্মদ মুনসুর রহমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাকের পরিচালক এম. খালিদ মাহমুদ আহমেদ নাজমুল হুসেইন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে, দেশে দক্ষ পেশাদার ড্রাইভার তৈরী করার পাশাপাশি চালনাকালে একজন ড্রাইভারকে মোটরযানের খুটিনাটি যান্ত্রিক সসম্যা সমাধানে যোগ্য করে গড়ে তোলা।সংগ্রহ


Leave a Reply