1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে “সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস” কর্মশালা সম্পন্ন

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে “সায়েন্টিফিক রিচার্স পেপার
রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস” কর্মশালা সম্পন্ন

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের আয়োজনে “সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

বুধবার সকালে কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কোষাধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,গবেষণার ক্ষেত্রে গবেষণা টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল গবেষণার যেকোনো পর্যায়ে পরিবর্তন হতে পারে। তোমাদের গবেষণার প্রথমে প্রশ্ন থাকতে হবে, কেন এই গবেষণা করবে, কার জন্য এবং কিভাবে করবে। তাহলে তোমাদের গবেষণা আরও ফলপ্রসু হবে।

তিঁনি আরও বলেন,স্বপ্ন হলো আকাঙ্খার ফল। নিজেদের জীবন নিজেদের গড়তে হবে। তোমাদের বাবা-মা অনেক কষ্ট করে এতোদূর নিয়ে এসেছে। তোমাদের আকাঙ্খা পূরণে তোমাদের সময় সচেতন হতে হবে।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষণা অধ্যাপক ও যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অতিথি অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি শিক্ষার্থীদের সামনে ‘সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস’ বিষয়ে গবেষণামূলক তথ্য ও উচ্চ শিক্ষা বিষয়ে প্রায়োগিকভাবে বিস্তারিত আলোকপাত করেন।

কেমিকৌশল বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড.মো. আমজাদ হোসেন, কর্মশালার আহবায়ক ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. জাভেদ হোসাইন খান, কর্মশালার অরগানাইজিং সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারিয়া রহমান মিতু ও তাফসির আহমেদ নাইক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews