1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

যশোর অফিস :

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়েছে স্বামী। এসময় স্ত্রীকে হত্যার চেষ্টাও চালিয়েছে বলে মামলায় বলা হয়েছে। যশোর সদর উপজেলার ললিতাদাহ গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের মেয়ে সেলিনা খাতুন সারা শরীরে জখম নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টায় তার স্বামী আনোয়ারের নিজ বাড়িতে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন, তার মা সুফিয়া খাতুন, বাবা আব্দুস সাত্তার ও বোন মিনা খাতুনের বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন সেলিনা খাতুনের মা ললিতাদাহ গ্রামের রোকেয়া খাতুন।

অভিযোগে রোকেয়া খাতুন উল্লেখ করেন, ১৬ বছর আগে রসুলপুর গ্রামের আনোয়ারের সাথে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করে আনোয়ার। তার সাথে যোগ দেয় আনোয়ারের পরিবার। ইতিমধ্যে তাদেরকে ধাপে ধাপে টাকা ও মালামাল দেয় সেলিনার পরিবার।

এর বাইরেও ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দেয়া হয় আনোয়ার ও তার পরিবারকে। সম্প্রতি ৭২ হাজার টাকা নেয় আনোয়ার। এরপর আরও টাকা এনে দিতে বলে। টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে আনোয়ার ও তার পরিবারের লোকজন সেলিনার দুই হাত ও পা বেঁধে মাটিতে ফেলে কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

হাতপাতালে আহত সেলিনার স্বজন ললিতাদাহ গ্রামের রবিউল ইসলাম বলেন,সেলিনাকে মারপিট করে হত্যা চেষ্টা করে। এক পর্যায় উঠানে হাত-পা বাধা অবস্থায় ফেলে রাখে। পরে সেলিনার শিশু মেয়ে প্রতিবেশীর বাড়িতে যেয়ে সেলিনার মায়ের বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। এরপর রবিউল,সেলিনার মা রসুলপুর গ্রামে যেয়ে সেলিনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews