এবার দেশে প্রথমবারের মতো উদযাপিত হবে “বিশ্ব মেছো বিড়াল দিবস।” পৃথিবীর সবচেয়ে স্থলচর মৎস্যভোজী এই প্রাণীকে সংরক্ষণ ও অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ১লা ফেব্রুয়ারি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলার
ফুলের রাজ্য গদখালীতে সহস্রাধিক পর্যটক ও বন্যপ্রাণী উদ্ধারকারী ভলান্টিয়ারদের উপস্থিতিতে দিবসটি উদযাপন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। “জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ।”
এ প্রসংগে বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল বলেন যে, “মেছো বিড়াল বা ফিসিং ক্যাট জলাভূমির একটি অন্যতম আকর্ষণীয় এবং বিপন্ন প্রাণী।
গ্রামীণ বন ও জলাভূমিতে খাদ্য শৃঙ্খলের ওপরের দিকে এদের অবস্থান। এর মরা ও রোগক্রান্ত মাছ খেয়ে জলাভূমিতে মাছের রোগ নিয়ন্ত্রণ করে। এছাড়া ইঁদুর দমন করে কৃষি জমির ফসল উৎপাদনেও ভূমিকা রাখে।
জলাভূমি ধ্বংস ও ঝোপঝাড় কেটে সাফ করে এদের আবাসস্থল নষ্ট করে প্রাণীটি খাদ্য সংগ্রহ ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
পরিবেশের ভারসাম্য ও জলাভূমির খাদ্য শৃঙ্গল রক্ষায় প্রাণীটিকে রক্ষা আমাদের একান্ত প্রয়োজন।”

Leave a Reply