1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

যশোরে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যশোর অফিস :

যশোরের মনিরামপুরে যশোর-চুকনগর মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও দুই যাত্রী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের মনিরামপুর হাসপাতালে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,যশোরগামী একটি মালবাহী ট্রাক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান।

হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি’র স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২)ও তার একবছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews