1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল থেকে রেল চলাচল বন্ধ যাত্রীরা চরম দুর্ভোগে

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

বেনাপোল থেকে রেল চলাচল বন্ধ
যাত্রীরা চরম দুর্ভোগে

যশোর অফিস :

রেলের রানিং স্টাফদের দাবি পূরণ না হওয়ায় বেনাপোল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি বলে বেনাপোল রেলস্টেশন সুত্র জানিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভারত ফেরত পাসপোর্টযাত্রী ও স্থানীয় যাত্রীরা।

পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি করে আসছিলেন রেলের রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালকরা।তাদের এই দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি শুরু করেছেন।

মঙ্গলবার সকাল ও দুপুুরে বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনহীন বগি পড়ে আছে স্টেশনে।

খোঁজ নিয়ে জানা যায়,স্টেশনের প্ল্যাটফমের্র পাশে অন্যান্য লাইনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের সঙ্গে ইঞ্জিন নেই।

স্টেশনে রেলের কর্মরত রানিং স্টাফ টিটিই,গার্ড ও ট্রেন চালক কারও দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ফিরে যাচ্ছেন।বিশেষ করে ভারত ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যাচ্ছে।

রেলওয়ে ষ্টেশন থেকে জানানো হচ্ছে,’অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।’

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা

একজন যাত্রী বাবুল আক্তার বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।

খুলনায় চিকিৎসা নিতে যাবে এমন একজন অসুস্থ যাত্রী মোহম্মদ মাহাফুজ বলেন,খুলনায় ডাক্তার দেখানোর জন্য ট্রেনে যেতে এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হল না। বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাব।

বেনাপোল রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার পারভীন আক্তার বলেন, পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ট্রেনের রানিং স্টাফরা।

কর্মবিরতির কারণে বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের আদেশ পেলে পুনরায় বেনাপোল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews