1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আফগানিস্তানের বিদায়ঘণ্টা বাজাল শ্রীলঙ্কা

  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সে লড়াইয়ে শেষ হাসিটা আর হাসা হলো না তাদের। হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে রশিদ খান-মোহাম্মদ নবীদের।

ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের দুটো ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। সে কারণে অধিনায়ক নবী নির্দ্বিধায় নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্ত আজ আফগানদের কাজে আসেনি। আসবে কী করে, থিতু হয়ে যে সব ব্যাটার ছুঁড়ে দিয়ে এসেছেন একের পর এক উইকেট!

শুরুর তিন ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, উসমান গনি, ও ইব্রাহিম জাদরান বিদায় নিয়েছেন যথাক্রমে ২৮, ২৭ ও ২২ রান করে। এরপর ব্যাটারদের কেউ ২০ রানও ছুঁতে পারেননি আর।

যার ফলে আফগানিস্তানের রানটাও ১৪৪ এর বেশি হয়নি। তবে এই মাঠেই দিনদুয়েক আগে এমন পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তাই আফগানদের আশার আলো ছিল বৈকি!

দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে তুলে নিয়ে সে আশার পালে জোর হাওয়াই দিয়েছিল দলটি। তবে এরপরের গল্পটা কেবলই শ্রীলঙ্কার। দলীয় ৪২ রানে কুশল মেন্ডিস ফিরলেও ধনাঞ্জয়া ডি সিলভা খেলে ফেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সেই ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা তুলে নেয় ৬ উইকেটের জয়। যার ফলে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায়। আর শ্রীলঙ্কা নিজেদের বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখে ভালোভাবেই। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews