ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যশোর জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টায় প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব যশোর জেলা শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম আহসান লাল্টু।
প্রধান অতিথি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী ও তার রাষ্ট্রনৈতিক অবদানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রবীণ চিকিৎসক ও সাবেক ড্যাব নেতা ডা. মোজাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ডা. এস এম শহিদুল হক রাহাত এবং ড্যাব যশোর শাখার সাবেক সভাপতি ডা. এ কে এম মেজবা উর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নাজমুল ইসলাম এবং ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. ওহিদুজ্জামান আজাদ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ড্যাব নেতা ডা. এ এস এম রবিউল আলম দোযা। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল চিকিৎসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply