কোতয়ালি থানা পুলিশ সোমবার ভোর রাতে উপশহর থেকে দুই পেশাদার চোর সন্দেহে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের ঘোপ সেন্টাল রোড,
৩নং ওয়ার্ডের মৃত ইয়াসিন হাসানের ছেলে আল হেলাল ও মুড়লী হাজী মোহাম্মদ মহাসিন স্কুলের পিছনে ছবেদ আলীর বাড়ির ভাড়াটিয়া নবাব আলীর ছেলে সাগর হোসেন। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই জয়ন্ত সরকার জানান, গ্রেফতারকৃতরা চোর প্রকৃতির। উক্ত দু’জন তাদের সহযোগীদের মাধ্যমে শহরসহ প্রত্যন্ত অঞ্চলের বসত বাড়ি দোকানপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি করে বেড়ায়।
গত ১১ জানুয়ারী বিকালে সোয়া ৪ টার সময় শহরের শংকরপুর এলাকার বাড়িতে চুরি করে বলে পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। তাদেরকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Leave a Reply