সদর উপজেলার ভেকুটিয়া শ^শানপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মুদীখান ও চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রিকালে দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
এরা হচ্ছে, যশোর সদর উপজেলার চাঁদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আসিফ হোসেন ও একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আনাছ হোসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে রোববার রাতে কোতয়ালি থানায় মামলা দিয়েছে। তাদেরকে সোমবার ২৭ জানুয়ারী দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ রোববার ২৬ জানুয়ারী রাত পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া শ^শানপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মুদী ও চায়ের দোকানের সামনে থেকে আসিফ হোসেন ও আনাছ হোসেনকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

Leave a Reply