1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হতদরিদ্রর বসত বাড়ি ভেঙে ক্লাব ঘর নির্মাণ করছে দুর্বৃত্তরা

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

যশোরে হতদরিদ্রর বসত বাড়ি
ভেঙে ক্লাব ঘর নির্মাণ
করছে দুর্বৃত্তরা

যশোর অফিস :

যশোর সদরের আলমনগর গ্রামের এক হতদরিদ্রর বাড়ি-জমি দখল নিয়ে ক্লাব ঘর নির্মাণ শুরু করেছে দুর্বৃত্তরা। বসত বাড়িতে থাকা বিভিন্ন প্রকার গাছ কেটে লুট করে নিয়ে গেছে। বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করতে দুর্বত্তরা প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আব্দুল আজিজ অভিযোগ করেন, আলমনগর গ্রামের পূর্বপাড়ায় ১৩ শতক বসত ভিটা রয়েছে। এই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ঘর-বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর এলাকার কতিপয় দুর্বৃত্তর নজর পড়ে তার বাড়ির উপর। তারা বাড়ি-জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে ক্লাব ঘর নির্মাণ করার কথা বলে তার বসত ঘর ও রান্না ঘর ভেঙে দেয়।

তিনি বলেন, তার বসত বাড়ি থাকা বটগাছ, মেহগনি, রেন্ট্রি গাছসহ প্রায় দুই লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। বর্তমানে সেখানে ক্লাব ঘর তৈরির কাজ চলছে জোরেশোরে।

অভিযোগের ব্যাপারে স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, আলমনগর গ্রামে একটি সমবায় সমিতি রয়েছে। সমিতি আব্দুল আজিজের কাছ থেকে ক্রয় করে। এই জমির দলিল হয় ১৯৮৮ সালে। রেকর্ড হয় ১৯৯২ সালে। জমিটি সমিতির নামে রয়েছে।

দলিল ও রেকর্ডের বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমি একজন অশিক্ষিত মানুষ। আমি লেখাপড়া জানি না। গ্রামের লোকমান হোসেন সমিতির নামে লিজ নেওয়ার কথা বলে আমার কাছ থেকে টিপ সই নেই।

আমি কোন দিন জমি বিক্রি করিনি। আমি কোন দিন জমি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রি অফিসে যায়নি। তারা ষড়যন্ত্র করে আমার জমি দখল করতে চায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews