1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন

যশোর অফিস :

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক কমিটি যশোরের উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর শাহীন ইকবালের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। বিদ্যুতের উৎপাদন বাড়লেও,

জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ৪.৬৫ শতাংশ। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। সরকারের পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সরকারি ক্রয় এবং পরিবেশ-বিষয়ক আইন ও বিধিবিধান পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এ খাত সংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য দেশজ সম্পদ ও প্রতিষ্ঠানের সক্ষমতা ব্যবহার না করে আমদানি- নির্ভর ব্যয়বহুল কয়লা ও এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে।

এ অবস্থায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি করে মহাপরিকল্পনা প্রণয়ন, জবাবদিহি নিশ্চিতে তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে স্বশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews