1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী, ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মৃত বিড়ালকে নিয়ে মাকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছে আছিয়া আক্তার (১৩) নামের এক কিশোরী। বিড়াল হত্যার বিচার চেয়ে ওই কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আজ রোববার দুপুরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে ময়নাতদন্তের জন্য মৃত বিড়ালটিকে উপজেলা পশু হাসপাতালে পাঠিয়েছে। কিশোরী আছিয়া আক্তার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে।

কিশোরী আছিয়া আক্তার বলে, ‘আমি সেই ছোট্ট বেলা থেকে এই বিড়ালটাকে পালন করতাম। আজকে আনুমানিক ১২টার দিকে আমার বিড়ালটাকে আমাদের প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তাঁর মেয়ে সেলিনা কাঠ দিয়ে বিড়ালকে আঘাত করেছে। পরে আমি বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই।

কিন্তু তারা বলে আমার বিড়ালটা নাকি মারা গেছে। পরে আমি মৃত বিড়ালটি নিয়ে থানায় আসি অভিযোগ করতে। সেখানে পুলিশও প্রথমে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। পরে আমার আম্মুর কথায় তারা থানায় অভিযোগ নেয়। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই।’

সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা মোবাইল ফোনে বলেন, ‘বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয় তখন বিড়ালটি মৃত অবস্থায় ছিল। ময়নাতদন্ত করার জন্য এখন এটি আমাদের অফিসে আছে। কাল (সোমবার) ময়নাতদন্ত করা হবে। কারণ, হাসপাতালের একমাত্র চিকিৎসক আমি। বর্তমানে প্রশিক্ষণের জন্য সাভারে আছি।’

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘বিড়ালটিকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত নয়। তবে, অভিযোগকারীর দাবি পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা সেটিকে হত্যা করেছে। ময়নাতদন্ত করার জন্য সেটিকে প্রাণী সম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।’ অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews