যশোর শহরের মাইকপট্টিস্থ নিরালা সড়কের বেসরকারী হাসপাতালের পাশে অবস্থান নিয়ে গঁাজা বিক্রিকালে আধা কেজি গঁাজাসহ জাহাঙ্গীর ওরফে দয়াল (৭৫) নামে এক বৃদ্ধ গঁাজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
তিনি যশোর শহরের রেলগেট এলাকার বাসিন্দা। কোতয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ২৪ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মাইক পট্টিস্থ নিরালা পট্টি সড়ক থেকে তাকে আধা কেজি গঁাজাসহ আটক করেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

Leave a Reply