1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের গোবিলায় শিমুল হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট চারজনকে অব্যাহতির আবেদন

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যশোরের গোবিলায় শিমুল হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট চারজনকে অব্যাহতির আবেদন

যশোর অফিস :

যশোর সদরের গোবিলা গ্রামের শিমুল হোসেন হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মাদক সেবনে বাধা দেয়াসহ পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মীর রেজাউল হোসেন আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

চার্জশিটে চারজনকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। অভিযুক্তরা হলেন,গোবিলা গ্রামের মৃত জামির আলীর ছেলে বুলবুল হোসেন ও মৃত হযরত আলী গাজীর ছেলে নাঈম হোসেন।

মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্ত দুই আসামি মাদক সেবী। তারা এলাকায় মাদক সেবন ও বিক্রি করতো। গত বছরের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে হেডলাইট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল আসামি বুলবুল হোসেন। এসময় মোটরসাইকেলটি একই গ্রামের শিমুল হোসেনকে ধাক্কা দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায় দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় বুলবুল। কিছুক্ষণ পরে বুলবুল হোসেন ও নাঈম হোসেনসহ কয়েকজনে এসে শিমুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা এবং পরে পিবিআই তদন্ত শুরু করে।

তদন্ত কর্মকর্তা বুলবুল হোসেন ও নাঈমকে আটকের পর আদালতে সোপর্দ করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।

এছাড়া এ মামলা থেকে একই এলাকার ইনামুল কবীর, সোহরাব হোসেন, চঞ্চল ও সাজিয়ালি গ্রামের হযরত আলীকে এ মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews