চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার হাট বশরত আলী মুন্সি জামে মসজিদের পূর্ণনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই মহতী উদ্যোগে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক এবং বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক বাবু,
বিশিষ্ট ব্যাংকার ইলিয়াস সিদ্দিকী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তার কামাল (মন্টু), সিনিয়র শিক্ষক শাহাজান, এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার কায়েশ।
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে নিয়মিত মুসল্লীরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মাসুদুর রহমান জানান, এই মসজিদের নির্মাণের প্রাথমিক বরাদ্দ দুই কোটি টাকা। তবে প্রকল্প সম্পন্ন করতে আরও তহবিল প্রয়োজন। তিনি এলাকার ও বাইরের দানশীল ব্যক্তিদের মসজিদের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও জানানো হয়, মসজিদের সভাপতি এবং ইউনিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব ফোরকান উল্লাহ চৌধুরী বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ। অনুষ্ঠানে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
নতুনভাবে নির্মাণ হতে যাওয়া মাষ্টার হাট বশরত আলী মুন্সি মসজিদ এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply