1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের লালদীঘিতে হরিজন সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

যশোরের লালদীঘিতে হরিজন সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন

বিশেষ প্রতিনিধি// যশোরের লালদীঘি পাড়ে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে সূর্যপূজা। প্রতি বছর কালীপূজার পর শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবকে সন্তুষ্ট করতে এই পূজা করেন ভক্তরা।

ঊষাডোবা লগ্নে রোববার (৩০ অক্টোবর ২০২২)যশোর লালদিঘি পাড়ে এই পূজার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার হরিজন সম্প্রদায়ের সদস্য অংশ নেন। পুরোহিত ছিলেন মহাবীর বিশ্বাস।

উল্লেখ্য, যশোরের লালদিঘি পাড়ে বিভিন্ন মানতপূরণে সনাতন ধর্ম বিশ্বাসীর হরিজন, রবিদাস ও রজকসহ অন্যান্য সম্প্রদায়ের পুণ্যার্থীদের সমাগম হয় সূর্যপূজা উপলক্ষে। লালদিঘি পাড় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুণ্যার্থীদের পদচারণায়।

এদিন বিকেলে পূজারিরা উপবাস থেকে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে দণ্ডি কাটতে কাটতে লালদিঘি পাড়ে উপস্থিত হন। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে পুণ্যার্থীরা দিঘিতে স্নান করে কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে পূজা শুরু করেছেন পূজারীরা।

হাতের কুলায় ছিল পূজার সরঞ্জাম। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এ দিনের মতো পূজার সমাপ্তি ঘটে। সবাই বাড়িতে ফিরে যান। আজ সোমবার সূর্যোদয়ের আগে লালদিঘির পাড়ে উপস্থিত হয়ে একই নিয়মে পূজা শুরু করবেন তারা। সূর্য উঠলে দেবতা হিসেবে তাকে প্রণাম করে দিঘিতে স্নান করবেন পুণ্যার্থীরা। এরপর শরবত পানের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবছরের পূজা।

সরেজমিন দেখা গেছে, পূজা উপলক্ষে লালদিঘির পশ্চিমপাড়ে সুদৃশ্য তোরণ নির্মাণ ও বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। সূর্যপূজায় হরিজন সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু-কিশোররা উৎসবে মেতে ওঠেছে।

যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন লাল বিশ্বাস জানান, যশোর পৌরসভার সার্বিক সহযোগিতায় লালদিঘিতে এ পুজো হচ্ছে। তিনি বলেন, জন্ম থেকেই দেখে আসছি এ লালদিঘিতে এ পুজো। যশোরে হরিজন সম্প্রদায় যখন থেকে অবস্থান করছে তখন থেকেই এ পুজো এখানে হচ্ছে বলে তিনি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews