যশোরে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসেম আলীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ডি- ব্লাক জামে মসজিদে নামাজের জানাযা শেষে সদর উপজেলার বাহাদুরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাসেম আলী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত ছলিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নতুন উপশহর ডি-ব্লক ১শ নম্বার বাড়িতে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দিনবাগত রাতে সাড়ে ১১টার দিকে হাসেম আলীর হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়। ইন্নালিল্লাহে…রাজিউন। মৃত্যু সময় তিনি স্ত্রী, ২ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গিয়েছে।

Leave a Reply