যশোরে জিরো ওয়েস্ট ক্যাম্পইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন যশোরের আয়োজনে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
এসময় প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার জিরো ওয়েস্ট ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীদিনে তরুণরা কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারণ্যের উৎস সেই শিক্ষা দিবে।

Leave a Reply