1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় এক যুবককে আটকে রেখে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার বল্যামুখ গ্রামে অপহরণকারীদের সহযোগীরা তার মাকে মারধরের অভিযোগে রোববার আদালতে মামলা হয়েছে। অপহৃত যুবকের মা শাহানাজ বেগম তিনজনকে আসামি করে মামলাটি করেছে। তিনি বল্যামুখ গ্রামের হারুন অর রশিদের স্ত্রী। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ উপজেলার গোলাপহাটি বাজার মোড় এলাকার মফিজুর রহমানের ছেলে মো. জুয়েল , শিবতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে তোজাম মোল্লা ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনারুল হক ।
মামলায় শাহানাজ বেগম উল্লেখ করেছেন, তার স্বামী হারুন অর রশিদ লিবিয়ায় শ্রমিকের কাজ করেন। ২০২১ সালে তার ছেলে জিহাদ লিবিয়ায় যান। সেখানে তিনি পিতার সাথে শ্রমিকের কাজ করেন। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সকালে জিহাদকে লিবিয়ার ঘরের ভেতর রেখে বাইরে কাজে যান তার স্বামী হারুন অর রশিদ। এরই মধ্যে লিবিয়ায় অবস্থানরত উল্লিখিত আসামিদের সন্ত্রাসী বন্ধুরা সেখান থেকে জিহাদকে অপহরণ করেন। চাঁদার দাবিতে তাকে অজ্ঞাতস্থানে আটকে রাখে। পরে আসামিরা মোবাইল ফোন করে জিহাদকে অপহরণের খবরটি তার মা শাহানাজ বেগমকে জানান। সেই সাথে তাকে একথা বলা হয় যে, তাদেরকে সাড়ে চার লাখ টাকা দিলে তারা বিদেশে অপহৃত জিহাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে আসামিরা একটি মাইক্রোবাসে করে বাঘারপাড়ার বল্যামুখ গ্রামে অপহৃত জিহাদের বাড়িতে যান। এ সময় তারা মুক্তিপণের সাড়ে চার লাখ টাকার দাবিতে তার মা শাহানাজ বেগমের বুকে অস্ত্র ঠেকিয়ে প্রচ- মারধর করেন। তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। বাধ্য হয়ে শাহানাজ বেগমের ছোটছেলে খালিদ হোসেন ধলগ্রামস্থ ইসলামী ব্যাংক এজেন্টে ব্যাংকিং শাখার মাধ্যমে ৩০ হাজার টাকা আসামিদের কথামত তাদের পরিচিত এজেন্টের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এক পর্যায়ে আসামিরা মোবাইল ফোনের ভিডিও কলের মাধ্যমে জিম্মিকৃত জিহাদের সাথে তার মা শাহানাজ বেগমের কথা বলিয়ে দেন। তখন জিহাদ তার মাকে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন। এরই মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews