যশোর সদর উপজেলার রামনগর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ইয়াসিন আলী চুন্না ও গোপালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুল। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও ৪জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে বিচারক বিষয়টি তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামির চাঁদাবাজ চক্রের সদস্য। গতবছরের ১০ ডিসেম্বর বাদী একটি মামলায় হাজিরা দিতে শহরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রাঙ্গনে অবস্থান করেন। ১০টা ৪৫ মিনিটের পর আসামিরা একটি মাইক্রোবাসে সেখানে এসে জোরকরে তাকে তুলে নিয়ে যায়।
এরপর শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আর ধারালো অস্ত্র ঠেকিয়ে বাদী ফেরদৌসকে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকে। শেষমেষ জোরকরে ৫ সেট লিখিত ও অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে নেন।
ওই স্ট্যাম্প ব্যবহার করে আসামিরা অনৈতিক সুবিধা নিতে পারে কিংবা বাদীর বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার আশঙ্কা প্রকাশ করেন। বাধ্য হয়ে গত ১২ ডিসেম্বর তিনি আদালতে মামলা করেন।

Leave a Reply