1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

যশোর অফিস :

জাল দলিলের মাধ্যমে যশোরের হামিদপুরের একটি জমি দখলের অভিযোগে ঝিনাইদহের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার শহরের কাজীপাড়া আজিজ সিটির মৃত শেখ আব্দুস সবুরের মেয়ে ফারজানা ইকবাল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।

অপর আসামিরা হলো, যশোর সদরের এনায়েতপুর গ্রামের শেখ নিজাম উদ্দীনের ছেলে রবিউল ইসলাম, শহরের পুরতন কসবা কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের আবু বক্কার ভুইয়ার ছেলে শাহীন ইকবাল ও দলিল লেখক কাজী রবিউল ইসলাম।মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের হামিদপুর মৌজার আরএস ৩০৭৭ দাগের ২৩ শতক জমি ২০১২ সালের ১১ মার্চ কবলা দলিলমূলে ক্রয় সূত্রে মালিক ফারজানা ইকবাল। জমি কেনার পর তিনি গাছ লাগিয়ে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছেন।

২০২০ সালের ২১ অক্টোবর আসামিরা জালজালিয়াতি করে ফারজানা ইকবালকে দাতা ও তার মামা জাকির হোসেনকে গ্রহীতা করে একটি অফেরতযোগ্য পাওয়ার অব এ্যাটর্ণী দলিল রেজিষ্ট্রি করেন । এ দলিলে সাক্ষী, সনাক্তকারী ও দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয় আসামি রবিউল ইসলাম, শাহিন ইকবাল ও কাজী রবিউল ইসলামকে।

পাওয়ার অব এ্যাটর্ণীর ২০ দিন পর ২১ অক্টোবর আসামিরা একে অপরের সহযোগীতায় জালিজালিয়াতির মাধ্যমে জাকির হোসেনকে দাতা ও নাসের শাহরিয়ার জাহেদীকে গ্রহীতা করে একটি বকলা দলিল করেন। গত ২২ ডিসেম্বর আসামিরা মরহুম জাকির হোসেনের ছেলে সিয়ামকে দলিলের বিষয়টি অবহিত করলে ফারজানা ইকবাল অবহিত হন। এরপর ফারজানা ইকবাল রেজিস্ট্রি অফিস থেকে পাওয়ার অব এ্যাটর্ণী ও কবলা দলিলের নকল তুলে জালজালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews