এ খবর পেয়ে শিলার বাবা মাগুরা জেলার সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের ইন্দ্রজিত রায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শহরের দড়াটানা থেকে মঙ্গলবার দুপুরে তাকে আটক করে বিকেলে তাকে কারাগারে সোপর্দ করেন। আদালত হারাধনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ১৮ বছর আগে হারাধনের সাথে শিলার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ১৪ বছরের কন্যা সন্তান রয়েছে। তারপরেও হারাধন একটি মেয়ের সাথে পরোকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। প্রায় শিলাকে নির্যাতন করতেন হারাধন।
তারপরেও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কওে হারাধনের সংসার করতেন শিলা।এরমাঝে গত বছরের ৩ অক্টোবর দুপুরে শিলার পরিবারকে জানানো হয় শিলা মল্লিক খুবই অসুস্থ্য। পরে শিলার পরিবার যশোরে এসে দেখেন শিলা মারা গেছেন। এরপর শিলার পরিবার মারপিটের বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করেন।
একপর্যায় শিলার মরদেহ ময়নাতদন্ত করা হয়। সম্প্রতি ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে শিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যা জানানো হয় পরিবারকে। বিষয়টি জানতে পেরে শিলার বাবা কোতোয়ালি থানায় এসে সোমবার রাতে মামলা করেন। পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে হারাধনকে আটক করে।

Leave a Reply