1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে দুদদের মামলায় কোতোয়ালি থানার সাবেক এসআই ও তার স্ত্রী কারাগারে

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোরে দুদদের মামলায় কোতোয়ালি থানার সাবেক এসআই ও তার স্ত্রী কারাগারে

যশোর অফিস :

যশোরে দুদকের মামলার আসামি সদর আদালতের সাবেক এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব।

তিনি জানান, আত্মসমর্পণকারী এসআই শফিকুল ইসলাম ও মোমেনা খাতুন যশোর শহরের নতুন খয়েরতলাস্থ ভাষ্কর্যের মোড় এলাকার বাসিন্দা।দুদকের মামলা সূত্রে জানা গেছে,জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৯৬ হাজার ৯৪৩ টাকার সম্পদ অর্জন এবং পরষ্পর যোগসাজসে দুদকের কাছে ২৫ লাখ ৯৯ হাজার ৮৮১ টাকার সম্পদ গোপন করার অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরে মামলাটি দায়ের করেছিলেন সংস্থার তৎকালীন সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন। এই মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ জুন যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে চার্জশিট দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মুহা. অহিদুর রহমান। ওই মামলায় মঙ্গলবার চার্জশিটভুক্ত আসামি এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews