পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে চৌগাছা ভাস্কর্যের মোড় থেকে চৌগাছা-সলুয়া রোডে গেলে সিংহঝুলী থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে রকির সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাত রোববার ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাং এর পাড়ে শুকনা কচুরী পানার নীচ থেকে রকির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজলসহ ৩ জনকে আটক করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, রকি হত্যার ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মুল রহস্য বেরিয়ে আসবে।

Leave a Reply