এছাড়া, সভায় ওয়াইপিএজির সদস্যদের নেতৃত্ব উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এ উদ্দেশ্যে একটি ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়, যা সদস্যদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
সভায় ওয়াইপিএজির সদস্যরা ছাড়াও স্থানীয় জনগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, নৃগোষ্ঠীগত প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে ওয়াইপিএজির সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাটি বাঘারপাড়া ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।

Leave a Reply