1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভুল কিপিং করে মুশফিকের বোকামি মনে করালেন সোহান

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জিম্বাবুয়ের বিপক্ষে আজ রবিবার রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ বলে ছড়িয়েছে উত্তেজনা। উইকটকিপার নুরুল হাসান সোহানের বোকামিতে ‘শেষ বল’ দুইবার করতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রায় একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া মুশফিকুর রহিম।ব্রিসবেনে যেন ফিরে এলো দ্য ওভালের স্মৃতি।

জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভারের শেষ বলের ঘটনা। জয়ের জন্য শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫ রান। মোসাদ্দেকের বৈধ ডেলিভারিটি ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে পারেননি মুজারাবানি। উইকেটকিপার নুরুল হাসান দ্রুত তাকে স্টাম্পিং করে দেন। কিন্তু নাটকের তখনো বাকি ছিল। দ্রুত স্টাম্পিং করতে গিয়ে নুরুলের গ্লাভস আগেই ঢুকে গেছে পপিং ক্রিজের মধ্যে। তাই থার্ড আম্পায়ার ‘নো বল’ ডাকেন। আবার ব্যাটার এবং ফিল্ডাররা মাঠে ফিরে আসেন। আরও একটি বল করতে হয় মোসাদ্দেককে। ৩ রানে জিতে যায় বাংলাদেশ।

প্রায় একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন উইকেটকিপিং নিয়ে ব্যাপক সমালোচিত হওয়া মুশফিকুর রহিম। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। তখন সাকিবের ঘূর্ণিতে ২৪৪ রানের পুঁজি নিয়ে কিউইদের চাপে ফেলে দিয়েছে বাংলাদেশ। এমন মুহূর্তে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান-আউট করার সুবর্ণ সুযোগ মিস করেন মুশফিক। সাকিবের বলে দারুণ থ্রো করেছিলেন তামিম ইকবাল। কিন্তু সেই থ্রো থেকে পাওয়া বল ধরার বদলে অতি আবেগে স্টাম্পের সামনে গ্লাভস নিয়ে আসেন! তার হাত লেগে ভেঙে যায় স্টাম্প!

প্রচণ্ড হতাশ হয়ে বোলার সাকিব আল হাসান মাথায় হাত দিয়ে ফেললেন। কিন্তু তামিম ইকবাল প্রচণ্ড রেগে তেড়ে এলেন মুশফিকের দিকে! কড়া কড়া কিছু কথা শোনালেন সতীর্থকে। এই সময় মোসাদ্দেক এসে হতভম্ব মুশফিককে স্বান্ত্বনা দেন। মুশফিকের সেই কাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকী নিউজিল্যান্ডের শীর্ষ পত্রিকা ‘দ্য স্টাফ’ ক্রিকেটপ্রেমীদের বক্তব্য তুলে ধরে মুশফিককে ‘বিশ্বের জঘন্যতম উইকেটকিপার’ আখ্যা দিয়েছিল! দারুণ লড়াই করেও ম্যাচটি ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews