আসামিরা হলো,রংপুর সদর উপজেলার শিমুলবাগ গ্রামের কাজী নাজমুল হুদা (৫২) এবং তার স্ত্রী বনানী (৫০)।এজাহারে রিয়া উল্লেখ করেছেন,২০১৫ সালের ১৭ ডিসেম্বর রংপুর নোটারি পাবলিকের মাধ্যমে কাজী নাজমুল হুদার ছেলে জয় খান ওরফে খান মোহাম্মদ অনিক আরমানের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনের তাদের উম্মে আবিদা মেহজাবিন (৪) নামে এক মেয়ে আছে।
বিয়ের পর তিনি জানতে পারেন জয় খান মাদকাসক্ত। সে কারণে সে প্রায় সময় তার ওপর অত্যাচার নির্যাতন চালাতো। যৌতুকের জন্য মারপিট করতো। অনেক সহ্য করেও টিকতে না পেরে তিনি ২০২২ সালের ১ জানুয়ারি পিতার বাড়িতে চলে আসে। ২০২৩ সালে ৩০ এপ্রিল জয় খান তাকে তালাক দেন।
তিনি মেয়ে ও তার ভরণ পোষনের কথা বললে জয় খান অস্বীকৃতি জানায়। তিনি মামলার প্রস্তুতি নিলে জয় খানের বাবা ও মা নিষেধ করে। তারা গত ১৭ ডিসেম্বর যশোরে তার পিতার বাড়িতে আসেন। এবং খরচ বাবাদ মাসে ৬ হাজার টাকা দিবে বলে অঙ্গীকার করে।
তারা ওই দিনই বিকেলে মেয়ের কাপড় ও চকলেট কিনে দেয়ার নাম করে বাইরে নিয়ে যায় এবং একটি প্রাইভেটকারে করে তার মেয়েকে রংপুরে নিয়ে যায়। তাদের কোন কিছু না জানিয়ে তার মেয়েকে অপরহরণ করে রংপুরে আটকে রেখেছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।
এই ঘটনায় তিনি আদালতে পিটিশন দাখিল করলে আদালতের ওই পিটিশন গত শুক্রবার থানায় নিয়মিত মামলা হিসাবে থানায় রেকর্ড করা হয়।


Leave a Reply