মামলার অভিযোগে উর্মি উল্লেখ করেছেন,তিনি আর আসামিরা একই বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামীর সাড়ে ৪ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল (যশোর-ল-৫৩-৮০০৫) আছে। বাড়ির সিঁড়ির নিচে মোটরসাইকেলটি রেখে দিলে গত ৫ জানুয়ারি আসামি জিলকত মোটরসাইকেলের সিট ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। তিনি বিষয়টি তার পিতা সোহরাবকে জানালে তিনি ক্ষতিপূরণ দেবেন বলে জানায়।
গত ১২ জানুয়ারি ক্ষতিপূরণ চাইতে গেলে সোহরাব তার স্বামীকে জানিয়ে দেয় ক্ষতি পূরণ দেবে না। বরং উল্টো মোটরসাইকেলের ক্ষতি করতে বলে হুমকি দেয়। ১৬ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জিলকত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরে মোটরসাইকেল পোড়ানোর কারন জানতে চাইলে আসামিরা তার স্বামী ফয়সাল মাহমুদকে মারপিট করে। ধারালো কঁাচি দিয়ে তার শীরের বিভিন্ন স্থানে জখম করে।
তার স্বামী পড়ে গেলে অন্য আসামিরা সেখানে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। তার ভাগ্নিপতি রাকিবুল (১৮) ও মা ফুলি বেগম (৪২) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। এই ঘটনায় শুনে আশেপাশের লোকজন আসলে আসামিরা চলে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তার স্বামী ফয়সাল মাহমুদ এবং তার ভগ্নিপতি রাকিবুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাকিবুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

Leave a Reply