স্টাফ রিপোর্টার : রবিবার বাঘারপাড়া পাওয়ার হাউজ ছোট বটতলা সড়ক টি মরহুম নাজমুল ইসলাম কাজল (সাবেক উপজেলা চেয়ারম্যান) এর নামে একটি সড়কের নাম করণ করা হয়। এদিনের সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মরহুম নাজমুল ইসলাম কাজলের সহধর্মীনি বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রাথমিক শিক্ষাসচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী,বাঘারপাড়া উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, খলিলুর রহমান বিশ্বাস সাবেক মেয়র বাঘারপাড়া পৌরসভা, আফজাল হোসেন সঞ্জিব, শেখ সাদী, জোহর আলী সরদার ” শামছুর রহমান মাতুব্বর, আঃ জলিল মোল্যা, আনছার আলী বিশ্বাস, আঃ সতিফ মোল্যা, হাবিদুল্লাহ মোল্যা, আজিজার রহমান, আনারুল ইসলাম, মোস্তাক আহমেদ কাউন্সিলর ৯নং ওয়াড, ফয়েজ আহমেদ,
সাবেক কাউন্সিলর, তাহাজুল ইসলাম তাজ, সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড, শওকত আলী, সাবেক কাউন্সিলর, তাছলিমা খাতুন কাউন্সিলর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড (সংরক্ষিত), বলায় চন্দ্র বিশ্বাস, ফজর আলী, নিতাই কুমার বিশ্বাস, ইরাব আলী, সিরাজ সরদার, কাছেদ আলী, বিকাশ বিশ্বাস, আব্দুল খালেক মোল্যা, আব্দুল্লাহ প্রমুখ।অনুষ্ঠানটি পরিছালনা করেন কুষিবীদ এনায়েত হোসেন লিটন।

Leave a Reply