1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সাংবাদিক আবিদুর রেজা খানের মায়ের ইন্তেকাল

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাংবাদিক আবিদুর রেজা
খানের মায়ের ইন্তেকাল

যশোর অফিস :

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সহসভাপতি, অনলাইন জয় বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক আবিদুর রেজা খানের মা রেহেনা খান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার (১৭ জানুয়ারি) জুম্মাবাদ যশোর হামিদপুর ঐতিহ্যবাহী শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে রেহেনা খান ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন।

স্বজনরা জানান,রেহেনা খানের স্বামী আইনজীবী খোদাদাদ খান যশোর জজ কোর্টের আইনজীবী ছিলেন। খোদাদাদ খান ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে প্রথম মাফিজুর রহমান বাদশা হামিদপুর আলহেরা কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক, দ্বিতীয় আবিদুর রেজা খান, সাংবাদিক ও মাদরাসার শিক্ষক, তৃতীয় সর্দাদুর বাশার বেসরকারি চাকরি, চতুর্থ রেজাউনুল হাসান বেসরকারি চাকরি,পঞ্চম রুমিছা আখতার গৃহবধূ, ষষ্ঠ হেলেনা খাতুন গৃহবধূ।

আবিদুর রেজা খান জানান, তার মা কয়েকদিন আগে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। সে সময় থেকে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। মায়ের আত্মার মাগফেরাত কামনার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক নেতা আবিদুর রেজার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews