এসময় উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানায়, লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদ করা হচ্ছে এমন খবরে ধলগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়।
এসময় মেসার্স দেবনাথ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৩৮ বস্তা ইউরিয়া, ৩০ বস্তা টিএসপি,১৯ বস্তা ডিএপি, ১০ বস্তা এমওপি উদ্ধার করা হয়। পরে ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও দোকানে মজুদকৃত সার সরকারি মুল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, লাইসেন্স ছাড়াই সার বিক্রি ও মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply