দোকানের মালিক ফিরোজ হাসানের দাবি, এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।দোকান মালিক জানান প্রতিদিনের মতো দোকানের সকল কাজ শেষ করে বাড়ী যেয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যায়। এসময় প্রতিবেশীরা আগুন আগুন বলে চিৎকার করতে থাকে,এবং কে যেন ডেকে বললো ডাক্তার তোমার দোকানে আগুন, দ্রুত দোকানের সমনে যেয়ে দেখি আগুন আর আগুন।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই দোকানের সকল সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।অবশিষ্ট আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নেভাতে পারলেও ততোখনে দোকানের ভেতরে থাকা সমস্ত ঔষধ ও ফার্নিচার, ফ্যান,চেয়ার, টেবিল ও জরুরী কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ডাক্তার ফিরোজ জানান আগুনে আমার ব্যবসাও আমি নিঃস্ব হয়ে গেলাম।বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স( সাব অফিসার)ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। আগুনে তীব্রতা বেশি হওয়াতে পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

Leave a Reply