1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে এস এ পরিবহনের কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যশোরে এস এ পরিবহনের কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

যশোর অফিস :

যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ট্রাকের চাপায় আতাউর রহমান মৃধা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আতাউর রহমান মৃধা অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন মৃধার ছেলে।যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আতাউর রহমান মোটরসাইকেলযোগে নড়াইল থেকে যশোর আসছিলেন।

যশোর নড়াইল সড়কের যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বটতলার সামনে সড়কে পৌঁছালে পিছনে থাকা ইজিবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়।

তিনি এ সময় মোটরসাইকেলসহ পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসীর সহায়তায় পুলিশ এস এ পরিবহনের কাভার্ড ভ্যানটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় থানায় আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews