যার প্রেক্ষিতে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী রাফাত সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি যশোর নির্বাহী প্রকৌশল বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে স্থানীয়রা
পত্রে উল্লেখ করেন, বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর গ্রামবাসী। এই গ্রামের কৃতীসন্তান ডা. মো. নজরুল ইসলাম নিকটতম বসুন্দিয়া হাইস্কুল এন্ড কলেজ হতে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ হতে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারী মেডিকেল কলেজ হতে এমবিবিএস সম্পন্ন ১৯৯৬ সাল হতে আমেরিকা যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন।
তিনি সপরিবারে আমেরিকায় বসবাসরত। তিনি ও তাঁর পরিবারের সদস্যগণ সকলেই অরাজনৈতিক ব্যক্তি।ডা. মো. নজরুল ইসলাম আপাদমস্তক একজন মানবহিতৈষী, জনদরদী ও সমাজসেবক ব্যক্তিত্ব। সুদূর প্রবাসে থেকেও তিনি বিভিন্নভাবে এলাকার সেবা করে চলেছেন।
তিনি মাহমুদপুরসহ সমগ্র উপজেলাতে একজন গ্রহনীয় ব্যক্তিত্ব। আমরা অবহিত হয়েছি এলাকাবাসী মাহমুদপুরের ড্রাইভার মোড় হতে তরফ মাহমুদপুর পর্যন্ত সরকারের এলজিইডি কর্তৃক পাকাকরন কাজ চলমান। এ রাস্তাটিতে তিনি ২০১৯ সালে ইটের ফ্লাট সোলিং করেছিলেন নিজস্ব অর্থায়নে। রাস্তাটি তাঁর নামে নামকরন করতে আমরা জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, ডা. মো. নজরুল ইসলাম মানবসেবায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের উন্ননে তিনি এমবি থ্রী নামক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যা বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত। বাঘারপাড়া উপজেলা শহরের পোস্ট অফিসপাড়ায় এর লিয়াঁজো অফিস রয়েছে।
মাহমুদপুর বাজারে হাইস্কুল সংলগ্ন ভবনে তিনি স্বাধীনতার গল্প পল্লী পাঠাগার স্থাপন করেছেন।যশোর সদরের বসুন্দিয়া মোড়ে তিনি ফ্রেন্ডস পার্ক ক্যাফে স্থাপন করেছেন যেখানে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক জন না করে থাকেন।





Leave a Reply