বুধবার দুপুরে শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন এর উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত আব্দুল আলিম (৪৫)শার্শা উপজেলার বেনাপোলের ফারাজ আলীর ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন,২০২২সালের ১৬অগাস্ট বেনাপোল বাজারে বিএনপির একটি দোয়া অনুষ্ঠানে হামলা করে একদল দুর্বৃত্ত। হামলায় বেনাপোলের আব্দুল আলিম মারাত্নক ভাবে জখম হয়।
চিকিৎসাধীন অবস্থায় একমাস পর ১৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।গতবছরের ১৮ নভেম্বর এঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা হয়।যার বাদি আব্দুল আলিমের স্ত্রী হাসিনা খাতুন।
নিহত ভিকটিম বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা আব্দুল আলিমের লাশ বিজ্ঞ আদালতের নিদেশে শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন এর উপস্থিতিতে উত্তোলন করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় ২০২৪ সালের ১৮ নভেম্বর নিহতের স্ত্রী হাছিনা খাতুন আওয়ামীলীগ ও যুবলীগের ৬৫ জন নেতাকর্মীকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply